শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সাবেক সেনাপ্রধানের বড় ভাই সাবেক কাউন্সিলর গ্রেফতার

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের আপন বড় ভাই খুলনা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএমপির ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় গত ৩০ আগষ্ট নগরীর খালিশপুর থানায় এক বিএনপি নেতা এ মামলা করেন। মামলায় ৭০ নম্বর আসামী হিসেবে রয়েছেন সাবেক কাউন্সিলর রফিক উদ্দিন।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো: তাজুল ইসলাম। তিনি জানান, দু’টি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবব্যবস্থা প্রক্রিয়াধীন। রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানান কেএমপির গোয়েন্দা শাখার এই কর্মকর্তা।