শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিএনপি নেতার হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মাজহারুলের ভাইদের মারধর আহত-২ 

মোঃ নুর হোসেন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

 

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাজহারুল ইসলাম মাসুদের মাদ্রাসার পরিচালক তার ভাই মাও হুমায়ুন কবির ও শিক্ষক নুরনবীর উপর হামলার অভিযোগ উঠে।

বৃহস্পতিবার (২জানুয়ারী) রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সম্পাদক আবুল কালামের নেতৃত্বে চৌরাস্তা মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় আবু তাহেরসহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার সকালে মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র দোকানে গেলে দোকানদার চুরির অভিযোগে মারধর করলে মাদ্রাসার প্রদান হুমায়ুন কবির বিষয়টি জানতে যাওয়ায় সেখানে কথা কাটাকাটি হয়।

 

পরে রাত ৯টার দিকে বিএনপির নেতা আবুল কালাম ও তার ভাই জামাল উদ্দিন মাদ্রাসার প্রধানকে মাদ্রাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিছড়ে দোকানের মধ্যে মারধর করে আটকিয়ে রাখে।

হাসপাতালের চিকিৎসাধীন মাওলানা হুমায়ুন কবির বলেন, তার মাদ্রাসার এক ছাত্র বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সামনে রাসেলের দোকানে পুরি কিনতে যায়। ওই সময় রাসেল তার দোকানের পুরি চুরি করে খেয়েছে মর্মে ওই ছাত্রকে মারধর করে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্যদের নিয়ে ওই দিন সন্ধ্যায় দোকানদার রাসেলকে জিজ্ঞেস করতে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়।

 

পরে রাত ৯টার দিকে বিএনপির নেতা আবুল কালাম নেতৃত্বে জামালসহ আমাকে মাদ্রাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিছড়ে দোকানের মধ্যে মারধর করে আটকিয়ে রাখে। পরে স্থানীয়রা ৯৯৯ কল করলে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আরো জানান।

 

এ দিকে বিএনপি নেতা আবুল কালাম মাওলানা হুমায়ুন কবিরকে মাদ্রাসা থেকে টেনে হিছড়ে বের করে দোকানে আনার কথা স্বীকার করলেও মারধর ও আটকিয়ে রাখার বিষয় অস্বীকার করে বলে এর বেশি কিছুই তিনি জানেন না।

কমলনগর থানার (তদন্ত) কর্মকর্তা কামরুল হাসান বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।