শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘ সাত বছর পর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: ভয়েস অফ সুন্দরবন

 

দীর্ঘ সাত বছর পর সাতক্ষীরার শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সভাপতি পদে আসাদুল্লাহ বাহার আছু, ছাতা প্রতীকে ৪৯ ভোটে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আশেক- ই এলাহি মুন্না, আনারস প্রতীক তিনি পেয়েছেন ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান হাফিজ ,মোরক প্রতীকে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, মোঃ আশরাফ হোসেন, ফুটবল প্রতীক তিনি পেয়েছেন ৩৮ ভোট। এদিকে সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ মাছ প্রতীকে ,অর্থ সম্পাদক মাসুদ রায়হান দেয়াল ঘড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে ডা. মো. মতিউর রহমান,প্রতিক বাল্ব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মোতালেব হোসেন,প্রতিক মোমবাতি এবং প্রচার সম্পাদক পদে মো. আব্দুস সাত্তার, ইট প্রতিক।

এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ঠিকাদার ইকরামুল কবির।

নবনির্বাচিত কমিটির নেতারা নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

##