শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রামপালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আরিফ হাসান গজনবী
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী প্রতিনিধি, রামপাল, বাগেরহাট

 

রামপালের সরকারি জমি থেকে ১০ পরিবারকে উচ্ছেদ, মারধর, লুটপাট এর অভিযোগ শিরোনামে গত ১৮ই জানুয়ারি তারিখে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে ইসলামাবাদ গ্রামবাসী সংবাদ সম্মেলন করেন। গ্রামবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক ফকির শাহাদাত হোসেন।

এ সময় ফকির শাহাদাত হোসেন বলেন রামপালে একদল চাঁদাবাজ, আওয়ামী লীগের দালাল কথিত ভূয়া সাংবাদিক, আমার সহ ইসলামাবাদ গ্রামবাসীর বিরুদ্ধে একটি অসত্য সংবাদ প্রচার করে, আমি সহ ইসলামাবাদ গ্রামবাসী এই মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই সকল চাঁদাবাজ আওয়ামী লীগের দালাল সাংবাদিকদের অতি দ্রুত শাস্তি দাবী করছি।

তিনি বলেন বাঁশতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামবাসীর শতাধিক বিঘা জমি যা বিগত দিনে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর লোকজন জোর দখল করে খেয়ে আসছিল। এই জবর দখলকৃত জমি ইসলামাবাদ গ্রামবাসী সম্মিলিত ভাবে পুনরুদ্ধারের জন্য সেখানে গিয়েছিল এবং বিগত দিনে যোর পূর্বক জবর দখল করে খেয়ে আসা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হাত থেকে নিজেদের জমি এস,এ এবং সি,এস রেকর্ডিয়ো মালিকেরা পুনরুদ্ধার করেছে এবং যেটা বর্তমান জরিফে রেকর্ড পাইনায় বি,আর,এস এ রেকর্ড পাই নাই এ ব্যাপারে রাষ্ট্রকে বিবাদী করে রেকর্ড পাওয়ার জন্য আদালতে মামলা আনয়ন করা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আমাকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য কিছু ভুয়া সাংবাদিক মিথ্যা ভিত্তিহীন ভুয়া অসত্য সংবাদ প্রকাশ করে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমার সম্মান ক্ষুন্ন করাই আমি তাদের শাস্তি দাবি করছি।

এ সময় ইসলামাবাদ গ্রামের শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।