শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

উলিপুর তবকপুরে জনির নেতৃত্বে লিফলেট বিতরণ 

রফিকুল ইসলাম রফিক
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উলিপুরে লিফলেট বিতরণ করেছেন জেটেব  সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাঈদ জনি ।

গত সোমবার বিকেলে উলিপুরের তবকপুর ইউনিয়নের জঙ্গলতোলা , জামের তল এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ল্ডে ও গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাঈদ জনির লিফলেট বিতরণকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্য দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে লিফলেট বিতরণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

আবু সাঈদ জনির বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রূপরেখা হবে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ।”

 

এ লিফলেট বিতরণী অনুষ্ঠানে উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজ্জাকুল হোসেন রিপন সহ উপজেলার অসংখ্য  নেতৃবৃন্দ বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৩১ দফাকে সামনে রেখে লিফলেট বিতরণ করেন। মুহুর মুহু স্লোগান দেন ” তারেক রহমান জিন্দাবাদ,  বাংলাদেশ জিন্দাবাদ ” ।