শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে একক নাটক সেহেরির আত্মপ্রকাশ ।

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

 

রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন।।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অন্যরকম ইমোশনাল একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক সেহেরি।

নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা, প্রাঙ্কিং তারকা তামিম খন্দকার ও জনপ্রিয় অভিনেত্রী আদ্রিতা তিথি। আল আমিন স্বপন এর রচনায় সেহেরি নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় তরুণ মেধাবী পরিচালক রাজ্জাক রাজ।
নাটকের গল্প সম্পর্কে অভিনেতা তামিম খন্দকার বলেন, সেহেরি নাটকের গল্পটা আসলেই চমৎকার। রোজার মাসে বিবেক বিক্রি করে দিয়ে মানুষ যে খারাপ কাজগুলো করে থাকে তার বিরুদ্ধে বেশ কিছু ম্যাসেজ রয়েছে এই নাটকে। আর রাজ্জাক রাজ ভাইয়ে পরিচালনায় এটিই আমার প্রথম কাজ। সেই হিসাবে বলতে গেলে রাজ ভাইয়ের নির্মাণ আসলেই অন্য রকম। আমার প্রিয় দর্শকবৃন্দ একটি সুন্দর গল্পের ভাল নাটক দেখতে পাবেন।
অভিনেত্রী অদ্রিতা তিথি বলেন, রাজ্জাক রাজ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। তিনি ঠান্ডা মেজাজের একজন গুণী পরিচালক। সেহেরি নাটকের গল্পটাও একটু অন্যধরনের ইমোশনাল। নাটকটি দেখা শুরু করলে আশা করি দর্শকরা গল্পে ঢুকে যাবে, ভাল কিছু ম্যাসেজ পাবে আর শেষ মুহুর্তে কাদতে বাধ্য হবে।
সেহেরি নাটকের পরিচালক তরুণ মেধাবী নির্মাতা রাজ্জাক রাজ বলেন, সেহেরি নাটকের গল্পটি আমাদের সকলের জীবনে সচারাচর ঘটে যাওয়া কিছু ইমোশনাল বাস্তব ঘটনার সংমিশ্রণ। এই নাটকের মাধ্যমে মানুষ রমজানে কিছু চিরাচরিত ঘটনার পজেটিভ ম্যাসেজ পাবেন। রমজানে জিনিসপত্র বেশি দামে বিক্রি, অবৈধভাবে জিনিসপত্র মজুদ রাখা, রোজা না রেখে খারাপ কাজের প্রতি আগ্রহ, ভণ্ডামির আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তি করা এই রকম অনেক বিষয় নিয়ে দর্শক বেশ কিছু ম্যাসেজ পাবেন নাটকে। এই নাটকের অন্যান্য সকল অভিনেতা অভিনেত্রীরা অনেক ভাল অভিনয় করেছেন। এমনকি ছোট একটা বাচ্চা মেয়ে মিহিরা সেও দূর্দান্ত অভিনয় করেছে। সেহেরি নাটকে আরো অভিনয় করেছেন ইমরান আজান, ফাহমিদা তৃষা, শরীফ মোস্তাফিজুর রহমান, তমা ইসলাম, মোঃ শফিকুল ইসলাম লিপু, জসিম কায়কোবাদ সহ আরো অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ। সহকারী পরিচালক ছিলেন মেহেদী হাসান রাব্বী ও জসিম কায়কোবাদ।
নাটকটি এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আজ বিকাল ৩.৩৩ মিনিট থেকেই দর্শকরা দেখতে পাবেন।
পরিচালক রাজ্জাক রাজ বাংলা নাটকের প্রিয় দর্শকদেরকে সেহেরি নাটকটা পুরাটা দেখার জন্য এবং দেখার পরে ভাল লাগা মন্দ লাগা ইউটিউবে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।