মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আসছে কোরবানি ঈদের নাটক লোক দেখানো কোরবানি।

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ভয়েস অব সুন্দরবন, ডেস্ক রিপোর্টে।।

আসছে কোরবানি ঈদের নাটক
লোক দেখানো কোরবানি।
জেদ করে কি কোরবানি দেওয়া যায়, ঘুষের টাকায়-সুদের টাকায় দেওয়া কোরবানি কি কবুল হয়? লোক দেখানো কোরবানি কে কি কোরবানি বলে। এই ধরনের অনেক প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিয়ে আসছে এবারের কোরবানি ঈদের নাটক লোক দেখানো কোরবানি।


নাটকটি রচনা করেছেন স্বনামধন্য নাট্যকার আল আমিন স্বপন এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুন মেধাবী পরিচালক রাজ্জাক রাজ।
নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ঈগল টীমে কাজ করা পরিচিত মুখ মোসাদ্দীক শাহীন ও সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনোভা নিঝুম। আসন্ন ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি এন এন এফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন।
নাটকটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শফিক খান দিলু, এম কে এইচ পামির, পঙ্কজ মজুমদার, মোহাম্মদ রফিক, ইমরান হাসো, জাহাঙ্গীর আলম, রাজ্জাক রাজ সহ আরো অনেকে।
নাটকটি পূর্বাচলের ৩০০ফিটের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে পরিচালক বলেন, যেদিন শুটিং করেছি সে দিন ভোর থেকেই বৃষ্টি শুরু হয় যা সারাদিনে একটা সেকেন্ডের জন্যও থামেনি। আবার, এক মিনিটের জন্যও কারেন্ট ছিলো না। ঢাকার ভিতর বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকলো সবার শুটিং একের পর এক প্যাকাপ হয়ে যাচ্ছে অতি বৃষ্টির কারনে। কিন্তু, তারপরও আমরা এলইডি লাইটের ব্যাকাপ নিয়ে শুটিং করেছি এবং নাটক শেষও করেছি…আলহামদুলিল্লাহ… প্রচন্ড বৃষ্টির মধ্যে সকল অভিনেতা-অভিনেত্রী, ক্যামেরাম্যান, এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, লাইটের লোক, ক্যামেরার লোক, প্রডাকশনের লোক, গাড়ির ড্রাইভার, শুটিং হাউজের লোক সহ শুটিং ইউনিটের প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে শুটিং করেছেন তাই পরিচালক ইউনিটের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নাটকটির চিত্রগ্রহণের কাজ করেছেন মশিউর রহমান, সম্পাদনা ও রংবিন্যাস শাজাদা রহমান, আবহসঙ্গীত বেস হারুন, রুপসজ্জা সুমন, সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন জসিম কায়কোবাদ ও আবেদ হাসান মিদুল, ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জুয়েল। কোরবানির অসাধারণ সুন্দর ম্যাসেজ ধর্মী গল্পের নাটকটি দেখার জন্য পরিচালক রাজ্জাক রাজ বাংলা নাটকের প্রিয় দর্শকদের ইউটিউবে চোখ রাখার আহ্বান জানিয়েছেন।