শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সুপ্রিম কোর্ট-লিগ্যাল এইড কমিটিতে সদস্য পদ প্রাপ্ত হওয়ায় তরুন আইনজীবী মাসদুল আলম দোহাকে ৯৫ ব্যাচের সংবর্ধনা প্রদান

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

 

রিপোর্ট – রাইসুল মিথুন।। ভয়েস অব সুন্দরবন।।

‘আমরা আছি এক সাথে, সুন্দর আগামীর পথে’ শ্যামনগরে এসএসসি-৯৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে গোপালপুর পিকনিক কর্নারে বিকাল ৫টায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এড. মাসুদুল আলম দোহা লিগ্যাল এইড কমিটিতে সদস্য পদ পাওয়া ঈদ আনন্দ আড্ডায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

উচ্ছ্বসিত আন্দোলিত ঈদ আনন্দে আড্ডায় ও সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী মাসুদুল আলম দোহা বলেন, আমরা শ্যামনগর উপজেলায় ৯৫ ব্যাচের বন্ধু-বান্ধবীদের নিয়ে আমরা স্বল্প পরিসরে বন্ধু মিলন মেলা করে থাকি।

এবছর শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রান্তর থেকে বন্ধুদের সাড়া পাওয়া গেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় শ্যামনগর উপজেলায় বারটি ইউনিয়ন থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

সকল বন্ধুদের প্রস্তাবের মধ্য দিয়ে এ বছর আমাদের ৯৫ ব্যাচের বন্ধু আসাদুলকে একটি ইঞ্জিন চালিত ভ্যান কিনে দিয়েছি।

যাতে তার পরিবার নিয়ে সুস্থভাবে চলতে পারে এবং বন্ধুদের মাঝে থাকতে পারে। এছাড়া শ্যামনগরের কোন বন্ধু যদি অসুস্থ সহ বিপদস্থ অবস্থায় থাকে আমরা জানতে পারলে তার পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবো এবং ইতোমধ্যে ফান্ড তৈরি করা হয়েছে।

 

সে কারণে ইউনিয়ন ভিত্তিক ৯৫ ব্যাচের বন্ধু বান্ধবীদের তালিকা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, শ্যামনগর উপজেলা একটি দুর্যোগ প্রবণ এলাকা এখানে আমাদের বন্ধু বান্ধবীরা যেকোনো মুহূর্তে যেকোনো সময়ে প্রাকৃতিক দুর্যোগে বিপদ-আপদে পড়তে পারে আমরা যেন প্রতিটা মুহূর্তে ৯৫ ব্যাচের বন্ধুদের পাশে দাঁড়াতে পারি এবং দল মত নির্বিশেষে একজন বন্ধু আরেকজন বন্ধুদের পাশে দাঁড়াবে এটাই আমাদের মানবিক মূল্যবোধের দায়িত্ব।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরানপুর আব্দুর রউফ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক দেবব্রত কুমার মন্ডল, কাটুনি আর রাজবাড়ী কলেজের প্রভাষক শফিউল আযম, নওয়াবেকি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ বুলবুল, প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক, সিনিয়র শিক্ষক শামসুল হুদা ঝন্টু, সাংবাদিক এসকে সিরাজ, পীযুষ বাউলিয়া পিন্টু, আলোচনা পর্বে শেষের সন্ধ্যায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতক্ষন ভয়েস অব সুন্দরবন এর সাথে থাকার জন্য ধন্যবাদ।