শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গণভোট কীভাবে দিতে হবে, তা জানাল নির্বাচন কমিশন 

ঢাকা অফিস ::
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

 

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কীভাবে দিতে হবে, তা জানাল নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের নিচে থাকা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ঘরের পাশে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিতে হবে।

 

সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

 

গণভোটের ব্যালট পেপারের রং হবে গোলাপি। ব্যালটে চারটি প্রশ্ন থাকবে। আর নিচে থাকবে একটি ছক। ছকের দুটি ঘরে ‘হ্যাঁ’ এবং ‘না’ লেখা থাকবে। প্রশ্ন চারটির সঙ্গে একমত হলে ‘হ্যাঁ’ এর পাশের ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর প্রশ্ন চারটির সঙ্গে দ্বিমত হলে না এর পাশের ঘরে ক্রস চিহ্ন দিতে হবে।

 

ব্যালটে যে চারটি প্রশ্ন থাকবে—

(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

 

(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

 

(গ) সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে— সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।

 

 

(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

 

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা রঙের। দুটি ব্যালটে ভোট দিয়ে একই বাক্সে ফেলতে হবে।