মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঘন কুয়াশায় ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

 

জ্যেষ্ঠ প্রতিবেদক ::

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।

 

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর কুয়াশায় চারপাশ না দেখা যাওয়ায় কোনো ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি। একই কারণে ঢাকার আকাশে থাকা প্রায় ৬টি ফ্লাইট অবতরণ করতে পারেনি

 

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, বিমানবন্দর ঘোষণা দিয়ে বন্ধ ছিল বিষয়টি তা নয়। সকাল ৬টার পর থেকে ভিজিবিলিটি ছিল না। কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। পরে ৯টা ৫২ মিনিটে ফ্লাইট চলাচল শুরু হয়।

 

বিমানবন্দর সূত্র জানায়, বর্তমানে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছে। অনুমতি পেলে ফ্লাইটগুলো একের পর এক অবতরণ করবে।

 

শেষ খবর পর্যন্ত জানা যায় বিমানগুলো পরবর্তীতে ঢাকায় অবতরণ করে ।