মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন কাঁচপুর হাইওয়ে পুলিশ

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ২০২০ সালের কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সকল বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। সোমবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার ভিতরে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ইং উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও শহীদ পুলিশ সদস্যদের ফুলের শ্রদ্ধা জানানো হয়।
সোমবার সকালে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালী ও ফুল দিয়ে ২০২০ সালের মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ পুলিশ সদস্যসহ সকল পুলিশদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান তারা।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জীবন বাজি রেখে মহামারি করোনা ভাইরাসের সময় মানুষের সেবা প্রদান করেছেন। দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন। বাংলাদেশ পুলিশ সদস্যরা সব সময় জীবনের মায়া ছেড়ে দেশের স্বার্থে কাজ করছেন। ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর কিছু সদস্য এবং অনেক পুলিশ সদস্য বিভিন্ন দূর্ঘটনায়ও নিহত হয়েছেন। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি এবং তাদের পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।