বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

দীর্ঘ একযুগ পর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত  সভাপতি মনির,সম্পাদক মোস্তফা, 

মোঃ কুরবান আলী
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি: মোঃ কুরবান আলী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দীর্ঘ একযুগ পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। সভাপতি পদে সামিউল ইমাম আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে এস.এম মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৪০ জন ভোটারদের মধ্যে ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতেকরে সভাপতি পদে সমকালের সামিউল ইমাম আজম মনির পান ৩১ ভোট ও আলোকিত বাংলাদেশের আলমগীর সিদ্দিকি ভোট পান ৭ টা।

 

সাধারণ সম্পাদক পদে সুপ্রভাত সাতক্ষীরার এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, ভোরেরপাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট, অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট ও দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট পেয়েছেন।

 

নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন।

 

এর আগে ভোট গ্রহণ করেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী ও সদস্য এস.এম আলমগীর হায়দার।

 

এছাড়া আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-

সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক তপন কুমার বিশ্বাস,

সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক সোহরাব হোসেন।