বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জের বন্দকাটী এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

মোঃ কুরবান আলী
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার মোঃ কুরবান আলী

: সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তা নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে চলাচলে সমস্যা সৃষ্টির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও ফসলের ক্ষেত। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানান, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটী গ্রামের রইস মিস্ত্রী ও সিরাজ সানার বাড়ি সংলগ্ন ইটসোলিং রাস্তার নিচে বড় পাইপের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন হতো। সম্প্রতি ইটসোলিং রাস্তাটি পিচের রাস্তা হওয়ার সময় ঠিকাদার কালভার্ট নির্মাণের আশ্বাসে পাইপ তুলে ফেলেন। পিচের রাস্তার কার্যক্রম শেষ হলেও পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণে উদ্যোগ নেয়া হয়নি। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফসলের ক্ষেত ডুবে যাচ্ছে, কাঁচা ঘরবাড়ি ধ্বসে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জরুরী ভিত্তিতে কালভার্ট নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, কালভার্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করা হয়েছে।