মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জে সিপিপি’র নির্বাচন সম্পন্ন টিম লিডার মিয়ারাজ,ডেপুটি পারভেজ,মুন্নি

এস এম শাহাদত হোসেন
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

 

এসএম শাহাদাত প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলায় তিন ক্যাটাগরিতে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি’র)আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এস ডি আর প্রকল্পের সহযোগিতায় উপজেলা টিম লিডার,ডেপুটি টিম লিডার (পুরুষ) ও ডেপুটি টিম লিডার (মহিলা) পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর বেলা ১০ থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার শিমু রেজা এমপি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা টিম লিডার নির্বাচিত হয়েছেন মিয়ারাজ হোসেন ৪০ ভোট পেয়ে।
প্রতিদ্বন্ধি প্রার্থী আফজাল হোসেন ৩৫ ভোট, আতিয়ার রহমান ২১ ভোট,রাজবুল হাসান ১ ভোট পেয়েছেন ।ডেপুটি টিম লিডার(পুরুষ) নির্বাচিত হয়েছেন পারভেজ তিনি পেয়েছেন ৫৫ ভোট।তার প্রতিদ্বন্ধি প্রার্থী আলতাফ হোসেন,১২ ভোট, আব্দুল্লাহ আল আমিন ২ ভোট, শাহিনুর রহমান পেয়েছেন ২ ভোট।ডেপুটি টিম লিডার (মহিলা) মুন্নি পারভীন ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী জাকিয়া সুলতানা (কেয়া)৩২ ভোট, জাকিয়া রাজিয়া ৮ ভোট,তাহমিনা পারভীন পেয়েছেন ১ ভোট।
নির্বাচনের প্রধান দায়িত্ব পালন করেন খুলনার সিপিপি’র আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ, ঢাকা সিপিপি’র প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও প্রশাসনের মোকাম্মেল হক, শ্যামনগর উপজেলার সিপিপি’র সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ। সরকারি পিজাইডিং অফিসার ছিলেন প্রজেক্ট অফিসার বিপ্লব তপাদার, দীপঙ্কর সাহা, কাজী গোলাম মুর্তজা। পোলিং অফিসার ছিলেন রফিকুজ্জামান মুন্না,মাকসুদুর রহমান মুকুল,মহিবুল্লাহ।