মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন: গাজী মিজান সভাপতি, নাজমুল সম্পাদক

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার মোঃ কুরবান আলী

জেলার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ইউনুছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্ল্যহ আমান। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী, আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, মো. নজিবুল ইসলাম, বদিউজ্জামান খান, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লাহ, তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সজিবউদ্দৌলা প্রমুখ।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় হতে দু’জন করে ডেলিগেট হিসেবে মোট ৭৪ ভোটারের মধ্যে ৬৫জন ভোটারের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী রহমতপুর নবযুগ শিক্ষা সোপানে সহকারী শিক্ষক মো. আফজাল হোসেন পেয়েছেন ১৯ ভোট। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আমানুল্ল্যাহ আমান এবং অপর দুই নির্বাচন কমিশনার হলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম।