মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩০২) থেকে পদত্যাগ করলেন সামাদ ও মাসুদ

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩০২) শিমরাইল-চিটাগাংরোড পরিচালনা উপ শ্রমিক কমিটি থেকে  পদত্যাগ করেছেন সভাপতি আব্দুস সামাদ বেপারী ও সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা।

বুধবার বিকালে তারা নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩০২) থেকে পদত্যাগের আবেদনের কাগজ দিয়ে সাংবাদিকদের মূখোমুখী হন। এরআগে ২২ জুন আব্দুস সামাদ বেপারী নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩০২) এর সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে আবেদন করে এ পদত্যাগ করেন।

এদিকে গতকাল বুধবার বিকালে পদত্যাগপত্র জমা দেন নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩০২) শিমরাইল-চিটাগাংরোড পরিচালনা উপ শ্রমিক কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন এস এম মাসুদ রানা।

পদত্যাগী দুই নেতা বলেন, এখন থেকে আমরা আর পরিবহন শ্রমিকদের সংগঠন (২৩০২) এর কর্মকান্ডের সাথে জড়িত নই। আমরা আর এ সংগঠন করতে চাই না।

আমাদের নাম করে এ সংগঠনের কেউ কোন কর্মকান্ড পরিচালনা করলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়ার হন্য অনুরোধ করেন। আমরা ভবিষ্যতে এ সংগঠনের সাথে আর সম্পৃক্ত হবোনা।

পদত্যাগের অনুলিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১ এর অধিনায়ক ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে পাঠানো হয়েছে।