শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান

নিউজ ডেস্ক ::
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।

 

শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

দলীয় সূত্র জানায়, আজ সকাল ৮টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটযোগে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ২৫ তারিখ তারেক রহমানের সঙ্গে আবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

গত ৫ ডিসেম্বর জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য জুবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন।

 

 

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।

 

গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবণতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

বুধবার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এক মাসের মধ্যে বেশি স্থিতিশীল অবস্থায় আছেন। মেডিকেল বোর্ড আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

 

এ রকম সংবাদের পরদিন ১৭ বছরের সংসার গুছিয়ে দেশে ফিরতে লন্ডন গেলেন জুবাইদা রহমান।

 

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডন পাড়ি জমান।