মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরজুড়ে আতশবাজি

ঢাকা অফিস ::
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ঢাকা অফিস ::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে শোক। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীজুড়ে পটকা-আতশবাজি ফোটালো নগরবাসী।

 

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে (সময় অনুযায়ী ১ জানুয়ারি প্রথম প্রহরে) রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও পটকা ফাটানোর বিকট আওয়াজ পাওয়া যায়।

 

 

ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও পটকা ফাটিয়ে ২০২৬ সালকে স্বাগত জানায় নগরবাসী।

 

প্রতিবছর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে পটকা-আতশবাজি ফোটানোতে থাকে পুলিশের নিষেধাজ্ঞা। তবে এবার প্রেক্ষাপট ছিল ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

কিন্তু পুলিশের সব নিষেধাজ্ঞা ভেঙে বরাবরের মতো এবারও খ্রিষ্টীয় নতুন বছরকে উদযাপনে ছিল সবকিছুই।

 

রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবেদক ও সহকর্মীদের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে, আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, তবে এবার সংখ্যায় ফানুস কম।

 

ঢাকার অনেক এলাকায় রাত ১১টা থেকে পটকা ফাটানো শুরু হয়। এতে করে অনেকেই বিরক্ত বোধ করেন বলে জানা গেছে। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে শারিরীক অনেক ঝুঁকি থাকে পটকার শব্দে।

 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়- শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

 

এছাড়া, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেয় ডিএমপি।