শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কক্সবাজার জেল গেইটে টেকনাফের দুই মাদক কারবারী ইয়াবা বোঝাই ১টি প্রাইভেট কারসহ আটক

জামাল উদ্দীন
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

 

জামাল উদ্দীন- কক্সবাজার জেলা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একটি প্রাইভেটকার নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট ২০২৪ তারিখ অনুমান ৪.২৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জেল গেইটস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে একটি কালো রংয়ের প্রাইভেটকার’কে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনকভাবে দ্রুত পালানোর চেষ্টার একপর্যায়ে গাড়িতে থাকা দুইজন মাদক কারবারীকে আটক করা হয়। অতঃপর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের বাম পাশের সিটের নিচে নীল রংয়ের পলিথিনে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে সর্বমোট ৪,৮০০ (চার হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারসহ (যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-গ-১৭-৬৭৮৯) নগদ ১৫,৪০০/- (পনের হাজার চারশত) টাকা, ০২টি স্মার্ট ও ০১টি বাটন ফোন জব্দ করা হয়।

৩। গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিস্তারিত পরিচয়-

১) বদিউর রহমান (৫৩), পিতা-মৃত হাকিম আলী, মাতা-মৃত শের বানু, সাং-কচুবুনিয়া, ০৭নং ওয়ার্ড, টেকনাফ ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২) আব্দু রহিম (৩৮), পিতা-হোসেন আহমদ, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-পাতালিয়া পাড়া, ০১নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

৫। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।