বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নদী ভাঙনে মা-বাপের কবরও ভেসে গেছে

মোঃ কুরবান আলী
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার কুরবান আলী,

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে গণঅধিকার পরিষদ (জিওপি) নিবন্ধিত দলের স্বীকৃতি পাওয়ায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ যুব ও ছাত্র অধিকার পরিষদের আশাশুনি উপজেলা শাখার যৌথ আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পীর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাসিম রাজু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, আশাশুনি উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাফিজুল ইসলাম বাবুল, বুধহাটা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক হোসাইন মোহাম্মদ বিল্লালসহ অর্ধশতাধিক নেতাকর্মী।