শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

পিন্টুর বিরুদ্ধে স্বপন অপহরন মামলা, রত্না ও মামুনের রিমান্ড

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

এবার পিন্টুর আরেক বন্ধু স্বপন কুমার পোদ্দার অপহরনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে প্রবীর চন্দ্র ঘোষের হত্যাকারী পিন্টু দেবনাথের বিরুদ্ধে।  সোমবার (১৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানায় স্বপনের বড় ভাই অজিত কুমার পোদ্দার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

রবিবার রাতে স্বপন কুমার পোদ্দারের ব্যবহৃত মোবাইল সহ মাসদাইর থেকে গ্রেপ্তার করা হয়েছে পিন্টুর প্রেমিকা রত্না রানীকে। একই রাতে আমলাপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ আল মামুন নামের একজনকে। ধারণা করা হচ্ছে এই মামুনই পিন্টুর সেই বড় ভাই। যে ইন্দন জুগিয়েছিলো প্রবীর হত্যার ঘটনায়।

মামলায় পিন্টুর প্রেমিকা রত্না রানী চক্রবর্তীকে প্রধান আসামী করে মোট চারজনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।  অন্যান্য আসামীরা হলেন আব্দুল্লাহ আল মামুন, পিন্টু দেবনাথ ও বাপন ভোৗমিক।

এদিকে স্বপন অপহরন মামলায় রত্না ও মামুনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আশেক ইমামের আদালতে আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করলে তিন দিনের  রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রায় ২১ মাস আগে ১০ অক্টোবর ২০১৬ বিকেলে নিতাইগঞ্জের কাচারি গলির নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি স্বপন। স্বপন গুমের ঘটনায় তার বন্ধু পিন্টু দেবনাথের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।