শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রুপগঞ্জে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

 

রুপগঞ্জ প্রতিনিধি:
রুপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাল শনিবার তারাব পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বরপা বাস স্ট্যান্ড সংলগ্ন হাইস্কুল মাঠে সকাল ১১ টায় এ দোয়া অনুষ্ঠান হয়। তারাবো পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-০১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তারাব পৌরসভার মেয়র ও রুপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা গাজী, তারাব পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ভুঁইয়া, সাধারন সম্পাদক আলহাজ¦ মোস্তাফিজুর রহমান মোল্লা, তারাব পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, তারাব পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ হান্নান সাউদ, তারাব পৌর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া, তারাক পৌর যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মাহাবুব আলম ভুঁইয়া, যুবলীগ নেতা মামুন মিয়া ও জামান মোল্যা প্রমূখ। দোয়া অনুষ্ঠানে এমপি গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুসহ পরিবারের সকলকে নির্মম ভাবে হত্যা করা হয়। দেশের মানুষের দোয়ায় সেদিন বেঁচে যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা। ঐ হানাদার বাহিনী এখনো থেমে নেই, প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু বিএনপি জামাতের ঐ স্বপ্ন কখনো পূরন হতে দিবে না বাংলাদেশের মানুষ। বঙ্গবন্ধু খুনিদের বাংলার মাটিতে বিচার হয়েছে এবং হবে। বঙ্গবন্ধুর খুনি বিদেশ পলাতক আসামীদের দেশে ফেরত এনে ফাঁসির রায়ও কার্যকর করা হবে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করেন এমপি গোলাম দস্তগীর গাজী। তারাব পৌর যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাংলার কিছু কুলাংঙ্গার সন্তানরা বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যা করে। বঙ্গবন্ধুর হত্যা বিচার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন। বাংলার মাটিতে তাদের কোন ঠাঁই হবে না বলে জানান বায়েজিদ সাউদ। বায়েজিদ আরো বলেন, রুপগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি। এমপি গোলাম দস্তগীর গাজীর ডাকে রুপগঞ্জ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। পরে বিষেশ মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠান সমাপ্ত করা হয়।