বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনে ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ঝাড়ু– মিছিল

আবু কাওছার মিঠু
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ও লুটপাটের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়– মিছিল বের করেছে এলাকাবাসী।

ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের চনপাড়া এলাকায় তারা এ বিক্ষোভ করে। গতকাল ২৯আগষ্ট বৃহস্পতিবার চনপাড়া জনকল্যাণ স্কুল মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আবুল কালাম আজাদ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা: সোলাইমান কবির, ডা: জাবেদ, মোঃ ইসরাফিল ও শামীম প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, গাজী টায়ার কারখানায় আগুন ও লুটপাটের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কেউ জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংসায় লুটপাটের ঘটনায় আমাদের জড়ানো হচ্ছে। কাজী মনিরুজ্জামানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা চনপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী মুনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ এবং চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।

উল্লেখ্য গত ২৫ আগষ্ট গাজী টায়ার কারখানায় অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। গত ২৬আগষ্ট এ ঘটনায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মানুষদের দায়ী করেন। এর পর থেকে চনপাড়া এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হচ্ছে। ###